নির্বাচন

সিটি নির্বাচন: মনোনয়ন নিলেন মাহী বি চৌধুরী

মাহী বি চৌধুরী
মাহী বি চৌধুরী

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে মননোয়নপত্র নিয়েছেন বিকল্প ধারার মহাসচিব মাহী বি চৌধুরী। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের জাতীয় ছুটির দিনেও তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ দিনেও অব্যাহত ছিল ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম।

এনিয়ে ঢাকা মহানগর উত্তরে সম্ভাব্য মেয়র প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ২৩ জনে এবং কাউন্সিলর ৬৩৪ জন। নির্বাচনী আচরণ বিধিভঙ্গ করার দায়ে বৃহস্পতিবার আরও পাঁচ কাউন্সিলর পদপ্রার্থীকে শোকজ করেছে ঢাকা মহানগর উত্তর নির্বাচনী অফিস।

চারদিকে যখন স্বাধীনতা দিবস উৎযাপনের আমেজ তখনও ঢাকা ও চট্টগ্রামে নির্বাচনী অফিসগুলোতে চলেছে মননোয়নপত্র বিতরণ কার্যক্রম।

সংখ্যায় কম হলেও এদিনও মননোয়নপত্র নিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। ঢাকা উত্তরে মেয়রপ্রার্থী হিসেবে বিকল্পধারার মাহি বি চৌধুরীর পাশাপাশি মননোয়নপত্র নিয়েছেন কাউন্সিলর ও সংরক্ষিত আসনের প্রার্থীরাও।

বারবার সতর্ক করা সত্ত্বেও,সম্ভাব্য অনেক প্রার্থীই এখনও নির্বাচনী আচরণ বিধি মেনে চলছেন না। ঢাকা মহানগর উত্তর নির্বাচনী অফিস এদিনও আচরণ বিধি ভঙ্গের দায়ে পাঁচজনকে শোকজ করা হয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম।

এদিকে, সিটি নির্বাচনের কোনো প্রার্থী ফৌজদারি মামলায় অভিযুক্ত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান মনিরুল ইসলাম।

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও মনোনয়ন বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। শেষ দিকের চাপ সামলাতে আগামী ২৮ ও ২৯ মার্চে আগারগাঁওয়ের এলজিইডি ভবনে মননোয়নপত্র জমা নেয়া হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ