চট্টগ্রামে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেছেন বর্তমান সিটি করপোরেশনের মেয়র মনজুর আলম।
জানা গেছে, আগামীকাল- শুক্রবার মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন তিনি।
ক্রমেই জমে উঠছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পক্ষে মেয়র মনজুর আলমকে আবারো মেয়র পদে প্রার্থী ঘোষণারর পর পাল্টে যাচ্ছে চিত্র।
মনজুর আলম সেইসঙ্গে কালই তিনি পদত্যাগ করতে পারেন চট্টগ্রাম সিটি করপোশনের মেয়র পদে থেকেও।
চট্টগ্রাম বিএনপির উন্নয়ন আন্দোলনের পক্ষ থেকে বর্তমান সিটি মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম মনজুর আলমকে আবারো নিজেদের প্রার্থী ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার আরেক উপদেষ্টা ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেন। বৈঠক শেষে মনজুর আলম বললেন, তিনিই বিএনপির প্রার্থী।
বৈঠকে নির্বাচনে জয়ী হওয়ার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। নির্বাচনে সরকার প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন নেতারা।
গত সিটি করপোরেশন নির্বাচনেও এম মনজুর আলম বিএনপি সমর্থিত প্রার্থী ছিলেন।