নির্বাচন

সিটি করপোরেশন নির্বাচন

দক্ষিণের মনোনয়নপত্র নিলেন মির্জা আব্বাস

মির্জা আব্বাস
মির্জা আব্বাস

ঢাকার দুই সিটি নিবার্চনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর আহবায়ক মির্জা আব্বাসসহ কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শুক্রবার ঢাকা দক্ষিণের মেয়র পদে নির্বাচনে তার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তার আইনজীবী অ্যাডভোকেট এ কে এম শাহজাহান।

৬ষ্ঠ দিনের মতো চলছে মনোনয়নপত্র সংগ্রহ। ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র এবং কাউন্সিলর পদে এখনো মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা।

এ নিয়ে এ পর্যন্ত ঢাকা উত্তরের মেয়র পদে মোট ২৪ জন, আর ঢাকা দক্ষিণে ২৮ জন সম্ভাব্য মেয়র ও ৯২৩ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আগাম জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি সিটি নির্বাচনে অংশগ্রহণ বা মনোনয়ন নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেয়নি। তবে ঢাকা দক্ষিণ থেকে ভোটে লড়তে এরইমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের চারজন।

গত ২৫ মার্চ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির উপদেষ্টা ও কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এদিকে, সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামী শুক্র ও শনিবার সব তফসিলী ব্যাংক খোলা থাকবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ