সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার মাত্র একদিন বাকি কিন্তু শনিবারও উত্তর ও দক্ষিণে মনোনয়নপত্র সংগ্রহ করছেন অনেক কাউন্সিলর প্রার্থী।
সর্বশেষ ঢাকার দুই সিটি করপোরেশন মিলিয়ে মেয়র প্রার্থী হিসেবে ৫৬ জন এবং সাধারণ ও সংরক্ষিত এ দুই ক্যাটাগরি মিলিয়ে কাউন্সিলর প্রার্থী হিসেবে এক হাজার ৯৪৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এখনও পর্যন্ত কোনো মেয়র প্রার্থী মনোনয়পত্র সংগ্রহ করেননি আর এ পর্যন্ত যেসব মেয়র প্রার্থীরা মনোনয়পত্র সংগ্রহ করেছেন, তারা শেষদিন হিসেবে আগামীকাল (রোববার) জমা দেবেন।
অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে, সিটি নির্বাচন কালো টাকা ও পেশী শক্তির প্রভাবমুক্ত রাখতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিরও তাগিদ দিলেন তারা।
এ নির্বাচনে প্রার্থীরা আচরণ বিধি লংঘন করছেন কি-না, তা কঠোরভাবে পর্যোবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম।
ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র পদে এ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৮ জন আর জমা দিয়েছেন ৩ জন। কাউন্সিলর পদে এ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৮২৩ জন আর জমা দিয়েছেন ৭৪জন।
সংরক্ষিত আসনে এ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৬১ জন আর জমা দিয়েছেন ৭ জন।
এদিকে, ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন কার্যালয় ছিল রমরমা। মনোয়নপত্র সংগ্রহ করা মেয়র প্রার্থী হিসেবে ৩০ জনের মধ্যে ৪ জন জমা দিয়েছেন, বাকিরা শেষ দিন রোববার জমা দেবেন।
মেয়র পদে মনোয়নপত্র সংগ্রহের প্রার্থী কম থাকলেও কাউন্সিলর প্রার্থীতার সংখ্যাই বেশি।
সাধারণ ও সংরক্ষিত দুই ক্যাটাগরি মিলিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করা ১ হাজার ৩৩৬ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৯০ জন জমা দিয়েছেন।
দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হিসেবে ৩০ জন এবং সাধারণ ও সংরক্ষিত দুই ক্যাটাগরি মিলিয়ে কাউন্সিলর প্রার্থী হিসেবে এক হাজার. জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সাধারণ ও সংরক্ষিত দুই ক্যাটাগরি মিলিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করা ১ হাজার ৩৩৬ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৯০ জন জমা দিয়েছেন।
আর প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থেকেই যাচ্ছে। এ পর্যন্ত ৭২ জন কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে, জবাবও দিয়েছেন অনেকে।
স্ব -স্ব এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দেয়ার পাশাপাশি নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান প্রার্থীরা।
এদিকে, আওয়ামী লীগ মনোনীত ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী সাঈদ খোকন দুপুরে ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।