চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে শীর্ষ দুই মেয়র প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত আ জ ম নাছির উদ্দিন ও বিএনপি সমর্থিত এম মঞ্জুর আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার সকাল থেকে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন হওয়ায় প্রার্থীদের লাইন পড়েছে।
সকাল ৯টায় বিএনপি সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলম চট্টগ্রাম বিএনপির শীর্ষ দুই নেতা খালেদা জিয়ার উপদেষ্ঠা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানকে সঙ্গে নিয়ে মনোয়নপত্র জমা দেন।
এ সময় সাংবাদিকদের আব্দুল্লাহ আল নোমান আশাবাদ ব্যক্ত করেন, তাদের প্রার্থীকে জনগণ আবারো জয়ী করবেন।
তিনি আওয়মী লীগ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেন।
দুপুর সাড়ে ১২টায় নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সাবেক মন্ত্রী আফসারুল আমিন, শীর্ষ নেতা নুরুল ইসলাম বিএসসিসহ অর্ধ ডজন সিনিয়র আওয়মী লীগ নেতাদের সঙ্গে নিয়ে মনোনয়পত্র জমা দেন আওমী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দিন।
মনোনয়পত্র জমাদান শেষে আ জ ম নাছির সাংবাদিকদের বলেন, তিনি দীর্ঘদিন মানুষের সাথে আছেন একারণেই জনগণ তাকে চিনে নিবেন।
দুপুর পর্যন্ত ৭ জন মেয়র প্রার্থী, ৬০ জন সাধারণ কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় বিকেল ৫ টা পর্যন্ত।