প্রার্থীদের উৎসাহ উদ্দীপনা মধ্যদিয়ে শেষ হলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মনোনয়নপত্র জমা দেয়ার সময়।
রোববার জমা দেয়ার শেষ সময় নির্ধারিত থাকায় সকাল থেকে রিটার্নিং অফিসারের কার্যলয়ে ভিড় জমান মেয়র, কমিশনার প্রর্থী ও তাদের সমর্থকরা। মনোনয়ন জমা শেষ হওয়াই এখন তা বাছায়ের অপেক্ষায় সবার।
মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩০ জনের মধ্যে ২৬ জন। আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন দলের সমর্থিত ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন অনেকে। প্রার্থীরা একে অপরের নামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনায় তা ক্ষতিয়ে দেখে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার।
মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে সকাল থেকে সম্ভাব্য প্রার্থী ও সমর্থকদের ভিড় ছিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি - জাসদ, বাসদসহ বিভিন্ন দলের সমর্থিত প্রার্থীরা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দিয়েছেন শেষ সময় পর্যন্ত।
বেলা ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন।
এসময় জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করে নির্বাচনে বিএনপিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে নিজেকে আখ্যায়িত করেন তিনি।
এদিকে, ঢাকা দুই সিটি করপোরেশনে মেয়ার পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপির পক্ষ থেকে এখনো কাউকে সমর্থনের ঘোষণা আসেনি। তবে দলের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাসসহ কয়েকজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলের পক্ষ থেকেই নির্বাচনি প্রস্তুতি নিতে বলা হয়েছে এমন দাবি জানান প্রর্থীদের প্রতিনিধিরা।
আর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় পর্যন্ত কোনো কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন এমন অভিযোগ করেন অনেকে। এবিষয়ে নির্বাচন কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান তারা।
মনোনয়নপত্র বাছাই শেষ হলে নির্বাচনী আচরণবিধি অনুস্মরণ করে নির্বাচনী প্রচার চালাবেব বলে জানান কাউন্সিলর প্রার্থীরা।
এদিকে, যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার।