নির্বাচন

কাউকে গ্রেপ্তারে কমিশনের অনুমতির প্রয়োজন নেই: শাহনেওয়াজ

মোহাম্মদ শাহনেওয়াজ
মোহাম্মদ শাহনেওয়াজ

পুলিশ বাহিনী নির্বাচনী কাজের জন্য নির্বাচন কমিশনের অধীনে এসেছে— তবে পুলিশ যদি কাউকে গ্রেপ্তার করতে চায়, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো অনুমতি নেয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, কাউকে গ্রেপ্তারের জন্য আমাদের অনুমতির দরকার রয়েছে বলে আমাদের জানা নেই।

নির্বাচনে সম্ভাব্য যেসব প্রার্থীদের বিরুদ্ধে মামলা রয়েছে, তারা কীভাবে নির্বাচন করবেন জানতে চাইলে শাহনেওয়াজ বলেন, আইনেই বলা আছে কে প্রার্থী হবেন। কীভাবে নির্বাচন করবেন। সেক্ষেত্রে আইনে যা আছে, সেভাবেই কাজ হবে।

এ কমিশনার আরো বলেন, এই কমিশন ছয়টি সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করেছে। সব কয়টি সুষ্ঠু হয়েছে। এবারও নির্বাচন স্বচ্ছ হবে বলে আমরা আশা করছি।’ কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন এবং বিষয়টি যদি কমিশনের নজরে আসে, সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সময়মতো গিয়েও মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে প্রার্থী হতে ইচ্ছুক যেসব ব্যক্তি অভিযোগ করেছেন, তাদের ব্যাপারে জানতে চাইলে শাহনেওয়াজ বলেন, এবার রিটার্নিং অফিসে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য ১১ দিন সময় দেয়া হয়েছে। বিকেল ৫র পরে মনোনয়নপত্র জমা নেয়ার কোনো বিধান নেই। রিটার্নিং কর্মকর্তারা কোনো ভুল করেননি। এক্ষেত্রে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা পার হওয়ার পর আর কোনো ধরনের আবেদন বিবেচনার সুযোগ নেই।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ