বিএনপি সমর্থিত মির্জা আব্বাস ও আওয়ামী লীগ সমর্থিক সাঈদ খোকসহ ২৩ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমদ পিন্টুসহ ঢাকা মহানগর দক্ষিণে মেয়র পদে ৩ জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
বুধবার সকালে রাজধানীতে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ।
মেয়র পদে ২৬ জন মনোনয়নপত্র দাখিলকারির মধ্যে উর্ত্তীন হয়েছেন ২৩ জন। যাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সাঈদ খোকন। মির্জা আব্বাস ও আবদুস সালামসহ ৩ জনই বিএনপি নেতা।
আর জাতীয় পার্টি সমর্থিত মো. সাইফুদ্দিন, বাসদ সমর্থিত বজলুর রশিদ ফিরোজ ও সাবেক সাংসদ গোলাম মওলা রনির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
হলফ নামায় মামলা সংক্রান্ত তথ্য যথাযথভাবে না থাকায় নির্বাচন কমিশনের পরীক্ষা-নিরীক্ষায় উৎরাতে পারেননি বিএনপি নেতা নাসির উদ্দিন আহমদ পিন্টু।
ঋণ খেলাপী এবং আয়কর রিটার্ন জমা না দেয়ায় নির্দলীয় প্রার্থী বাবলু সরদার চাখারী ও রেজাউল করিম চৌধুরীর প্রার্থিতাও বাতিল করা হয়েছে। তবে সুযোগ থাকছে আপিলের।
এদিকে, নাসির উদ্দিন পিন্টুর মনোনয়পত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।