নির্বাচন

সিটি নির্বাচন: ওয়ার্ড কাউন্সিলর পদে ২৯ জনের মনোনয়নপত্র বাতিল

সিটি নির্বাচন
সিটি নির্বাচন

ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র বাছাইয়ের দ্বিতীয় দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৩৬ জনের মধ্যে ২৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বাতিলের বিরুদ্ধে সংরক্ষিত আসনে ১১ কাউন্সিলর পদে ৪ এবং মেয়র পদে নাসিরউদ্দিন পিন্টু ও রেজাউল করিম চৌধুরী আপিল করেছেন।

এদিকে, পুরো ঢাকা জুড়েই নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে।

আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু না হলেও ব্যস্ত সময় পার করছেন ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থীরা। আর যোগ্য প্রার্থীকেই নগরপিতা হিসেবে দেখতে চান ভোটাররা।

রাজধানীর খিলগাঁও, বাসাবো, মালিবাগ, পুরান ঢাকা, যাত্রাবাড়িসহ মোট ৫৭টি ওয়ার্ড নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। দীর্ঘদিন নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় নানা সমস্যায় জর্জরিত প্রায় প্রতিটি এলাকা। এক যুগ পরে প্রতিক্ষীত সিটি করপোরেশন নির্বাচনের আমেজে এখন পুরো রাজধানীবাসী।

আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা না থাকলেও বসে নেই প্রার্থীরা। মনোনয়নপত্রে বৈধতা পেয়েই পাড়া-মহল্লায় সময় দিচ্ছেন মেয়র প্রার্থীরা। নগরীর এ অংশকে আধুনিক ও বাসযোগ্য করে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন অনেকে।

এদিকে, ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র বাছাইয়ের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার দক্ষিণের ৪৫টি ওয়ার্ডের ৫০১ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

মহানগর নাট্যমঞ্চ কার্যালয়ে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণ করেন কর্মকর্তারা।

এদিকে, বাছাইয়ের প্রথম দিনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে সংরক্ষিত আসনের ১১ জন, ৪ জন ওয়ার্ড কাউন্সিলর এবং দুইজন মেয়র প্রার্থী বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেন।

এরমধ্যে বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুর পক্ষে তার আইনজীবী ও রেজাউল করিম চৌধুরী আপিল করেন।

আগামী ৯ এপিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আর ১০ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ