চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম নাছির উদ্দিনকে সমর্থন জানিয়েছে ১৪ দল। শুক্রবার সন্ধ্যায় নগরীর আওয়ামী লীগ কার্যালয়ে ১৪ দলের এক সভায় এ সমর্থন জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, বন্দর নগরীর কাঙ্খিত উন্নয়নে আ জ ম নাছিরের কোনো বিকল্প নেই। নগরীর জলাবদ্ধতা দূরীকরণসহ কাঙ্খিত নগরী গড়ে তুলতে মেয়র পদে আজম নাছিরকে যে কোনো মূল্য জয়ী করতে হবে।
দলীয় কোন্দল ভুলে নির্বাচনে জয়ের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ারও আহ্বান জানানো হয় বৈঠকে।
নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ সভায় দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা ১৪ দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন বৈঠকে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: