নির্বাচন

মিন্টুর মনোনয়নপত্র বাতিল হওয়ায় বিপাকে বিএনপি

বিএনপি
বিএনপি

আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল হওয়ায় ঢাকা উত্তরে মেয়রপ্রার্থী নিশ্চিত করা নিয়ে বিপাকে পড়েছে বিএনপি। তবে নিজেকে জিয়ার আদর্শের রাজনীতিবিদ দাবি করে সমমনা দল বিকল্পধারা সমর্থিত মাহি বি চৌধুরী আশা করছেন উত্তরে তিনিই বিএনপির সমর্থন পাবেন। যদিও এখানে মিন্টুর পুত্র তাবিথ আউয়ালও একজন মেয়রপ্রার্থী।

এদিকে, এখন পর্যন্ত আত্মগোপনে থেকে মামলা-জর্জরিত বিএনপির মেয়র প্রার্থীরা নির্বাচনে জয়ী হলে সুষ্ঠু পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং পরিচ্ছন্ন ও যানজটমুক্ত ঢাকা গড়াসহ জনদুর্ভোগ লাঘবে কাজ করার প্রত্যয়ের কথা জানিয়েছেন।

আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও আসন্ন সিটি করপোরেশন নির্বাচনী লড়াইয়ে আছে বিএনপি। দলের মেয়র-কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনের জন্য এখন পর্যন্ত সবরকমের প্রক্রিয়াই সম্পন্ন করেছেন। যদিও দলটির বেশিরভাগ প্রার্থীই মামলা থাকায়, গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে আছেন।

আত্মগোপনে থেকে মেয়র প্রার্থী হওয়া আব্বাসের সঙ্গে যোগাযোগ আছে এমন কয়েকজন নেতা বলেন, তিনি (আব্বাস) জামিন নেয়ার চেষ্টা করবেন এবং দল থেকে সমর্থনের পরই এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।

আরেক মেয়র প্রার্থী আব্দুস সালামের সঙ্গে মোবাইলে যোগাযোগ হলে তিনি বলেন, নির্বাচিত হলে নগরীর উন্নয়নে তার পরিকল্পনা কথা।

আর আব্দুস সালামের স্ত্রী সৈয়দা ফাতেমা সালাম বলেন, গ্রেপ্তারাতঙ্কের কারণে আত্মগোপনে আছেন সালাম। তবে দলের সমর্থন পেলে নির্বাচনী ইশতেহার নিয়ে যথাসময়ে প্রচারণায় নামবেন।

এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির পক্ষে কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে বেশ ভালোভাবেই নির্বাচনী লড়াইয়ে নামবেন বলে জানিয়েছেন বিএনপির সমমনা দল বিকল্পধারার মাহি বি চৌধুরী।

তরুণ প্রজন্মকে নিয়ে ঢাকাকে বদলে দেয়ার কথাই তার নির্বাচনী ইশতেহারে থাকবে—উল্লেখ করে মাহি বি চৌধুরী বলেন, নির্বাচনে বিএনপির সমর্থনও প্রত্যাশা করছি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ