নির্বাচন

বসবাস উপযোগী নগরী গড়ে তোলাই প্রথম লক্ষ্য প্রার্থীদের

সিটি নির্বাচন
সিটি নির্বাচন

নগরবাসীকে তাদের অধিকার সর্ম্পকে সচেতন করার মাধ্যমেই নগরের উন্নয়ন নিশ্চিত করতে চান ঢাকা উত্তরের নগরপিতা হওয়ার লড়াইয়ে নামা তিন তরুণ নেতা জোনায়েদ সাকি, ববি হাজ্জাজ এবং কাফি রতন। আর নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত সমাজ ও বসবাস উপযোগী পরিচ্ছন্ন নগরী গড়ে তোলাই প্রথম লক্ষ্য হবে বলে জানিয়েছেন মেয়র নির্বাচনে ঢাকা দক্ষিণে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন।

তারা বলছেন, নগরবাসীকে উন্নয়নকাজে সম্পৃক্ত করা না গেলে বসবাস উপযোগী ঢাকা গড়া সম্ভব নয়। নিজেদের নির্বাচনী ইশতেহার তৈরিতেও তারা নগরবাসীর মতমতকেই প্রাধান্য দিতে চান। বুড়িগঙ্গাকে হাতিরঝিলের আদলে রুপান্তরের পাশাপাশি নগরীকে যানজটমুক্ত করার চেষ্টা করা হবে।

পাশাপাশি নগরবাসীর কাছে কাছে সার্বক্ষণিক জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলেও জানিয়েছেন নেতারা।

ঢাকা উত্তরে মেয়রপদে যে সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে হেভিওয়েটের তালিকায় না থাকলেও ইতোমধ্যেই আলোচনায় এসেছে বেশ কয়েকজন তরুণ নেতার নাম।

এদের একজন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, জনগণের মতামতের ভিত্তিতেই সাজানো হচ্ছে তার নির্বাচনী ইশতেহার।

ভোট চাইতে প্রতিশ্রুতির চাইতে বাস্তবায়নযোগ্য কর্মসূচিকেই তুলে ধরতে চান তিনি।

নির্বাচনী লড়াইয়ের আরেক নতুন মুখ জাতীয় পার্টির চেয়ারম্যানের সাবেক উপদেষ্টা ববি হাজ্জাজ বলেন, নির্বাচিত হলে নগরবাসীকে সম্পৃক্ত করেই নগরের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা প্রয়োজন।

তিনি আরো বলেন, আধুনিক ঢাকা গড়ে তুলতে আধুনিক পরিকল্পনা দিয়েই সাজানো হবে তার নির্বাচনী ইশতেহার।

আর উত্তরের সিপিবি-বাসদ সমর্থিত প্রার্থী আব্দুল্লাহ কাফি রতন বলেন, শিশু-নারী-যুব এবং নগরের অবহেলিত অংশের উন্নয়ন পরিকল্পনা থাকছে তার নির্বাচনী ইশতেহারে।

নির্বাচিত হলে নগরের উন্নয়নে কাউন্সিলরদের আরও বেশী কার্যকরী এবং জনগনের কাছে সিটি কর্পরেশনকে আরও বেশী অর্থবহ করে তুলতে কাজ করবেন বলেও জানান তিনি।

এদিকে, মেয়র নির্বাচনে ঢাকা দক্ষিণের জাসদ সমর্থিত প্রার্থী শহিদুল ইসলাম বলেন, ওয়াই-ফাই এবং ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় এনে ঢাকা শহরকে করা হবে ডিজিটাল নগরি। বাসদ সমর্থিত প্রার্থী বজলুর রশীদ, জানালেন শুধু ধনী নয় সকলের জন্য বাসযোগ্য নগরী হিসেবে ঢাকাকে গড়ার পরিকল্পনার কথা তুলে ধরা হবে তার ইশতেহারে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঢাকা মহানগর দক্ষিণে নির্বাচনে বৈধ মেয়র প্রার্থীরা এখন নজর দিচ্ছেন ইশতেহারের দিকে। তারা তাদের পরিকল্পনা ভোটারদের কাছে তুলে ধরবেন ইশতেহারে। আর এইসব প্রতিশ্রুতির ভিত্তিতেই চালাবেন প্রচার-প্রচারণা।

জাতীয় পর্টির প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন বলেন, মেয়র নির্বাচিত হলে সব নগরবাসীর মেয়র হিসেবে কাজ করবেন তিনি। নির্বাচনী ইশতেহারের মাধ্যমেই ঢাকা দক্ষিণকে ঘিরে তার দীর্ঘমেয়ার্দী পরিকল্পনার কথা তুলে ধরবেন।

নির্বাচনে জয়ের বিষয়ে শতভাগ আত্ম-বিশ্বাসী জাতীয় সমাজতান্ত্রিক দল সমর্থিত মেয়র প্রার্থী শহিদুল ইসলামের প্রধান লক্ষ্য সবুজ ঢাকা গড়ে তোলা।

এদিকে, ঢাকা দক্ষিণে সিপিবি-বাসদ সমর্থিত প্রার্থী বজলুর রশীদ ফিরোজ বলেন, নগরীর ৬০ লাখ শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নই হবে তার প্রধান লক্ষ্য।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ