নির্বাচন

হাইকোর্টে রিট করেছেন মিন্টু

মিন্টু
মিন্টু

মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতা মেয়র প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। রোববার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন মিন্টুর আইনজীবীরা।

রিট আবেদনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বাতিল করে মিন্টুর প্রার্থিতা বহালের আবেদন জানানো হয়েছে। রিটের শুনানি আগামীকাল অনুষ্ঠিত হবে।

মিন্টুর আইনজীবী মাহবুবউদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, সোমবার সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চে আবেদনটির শুনানি হবে। রিট আবেদনে নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা, ঢাকা বিভাগীয় কমিশনার ও স্থানীয় সরকার সচিবকে বিবাদী করা হয়েছে।

এছাড়া কারণ দর্শানোর নোটিশে মহানগর নাট্য মঞ্চে রিটার্নিং অফিসারের কার্যালয়ে হাজির হন ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী সাঈদ খোকন ও সাইফুদ্দিন আহমেদ মিলন।

এদিকে, ঢাকার দুই সিটি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করেছে হাইকোর্ট। আজ বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ।

গত ১ এপ্রিল ঢাকার দুই সিটি করপোরেশনের বিধিমালা চ্যালেঞ্জ করে তিনি এ রিট আবেদনটি করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ