নির্বাচন

মিন্টুর রিট আবেদন খারিজ

মিন্টু
মিন্টু

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর রিট আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত।

সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ মিন্টুর আবেদন খারিজ করে দেন।

এর আগে উত্তরের রিটার্নিং কর্মকর্তা মিন্টুর মনোনয়ন বাতিল ঘোষণা করলে বিভাগীয় কমিশনার বরাবর আপিল করেন তার আইনজীবী। সেখানেও একই সিদ্ধান্ত বহাল রাখা হলে হাইকোর্টে এ সিদ্ধান্তের বিরুদ্ধে রিট আবেদন করেন মিন্টুর আইনজীবীরা।

এদিকে, সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শুনানি শুরু হয়। ঢাকার দুই সিটি নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলরদের আপিল শুনানি করছে ঢাকার বিভাগীয় কমিশনার।

এখন পর্যন্ত এক মেয়র প্রার্থীসহ বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে বিভাগীয় কমিশনার। ঢাকা উত্তর ও দক্ষিণের মোট ১০৭ জন প্রার্থী মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন, তাদের মধ্যে মেয়র প্রার্থী ছিলেন ৫ জন।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য মনোনয়নপত্র নিলেও মনোনয়ন পদের সমর্থনকারী ভোটার না হওয়ায় মনোনয়নপত্র বাতিল করেন নির্বাচন কমিশন। পরে কমিশনের এমন আদেশের বিরুদ্ধে মিন্টু আপিল করলে গত শনিবার নির্বাচন কমিশনের বাতিলের সিদ্ধান্ত বহাল রাখে বিভাগীয় কমিশন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ