নির্বাচন

আগামী ১১-১৩ এপ্রিল সব প্রার্থী-আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সিইসি বৈঠক

সিটি নির্বাচন
সিটি নির্বাচন

আগামী ১১ থেকে ১৩ এপ্রিলে ঢাকাসহ তিন সিটি করপোরেশন নির্বাচনে সব মেয়র-প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশন- ইসি বৈঠক করবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

সোমবার ইসি কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ।

এ সময় ঢাকাসহ তিন সিটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার সব প্রস্তুতি শেষ করে এনেছে কমিশন জানান তিনি।

তিনি আরো বলেন, নতুন ভোটাররা জাতীয় পরিচয়পত্র ছাড়াই সিটি নির্বাচনে ভোট দিতে পারবেন।

নির্বাচনে কোনো ব্যক্তি বিশেষ নয় সবার প্রতিই সমান খেয়াল রাখা হবে বলে জানান তিনি।

ঢাকা উত্তর ও দক্ষিণে যথাক্রমে এ সভা অনুষ্ঠিত হবে আগামী ১১, ১২ ও ১৩ এপ্রিল। প্রার্থীরা আচরণবিধি ঠিকমতো অনুসরণ করছেন কিনা তা নিশ্চিত করতে রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের তোড়জোড় শুরু হয়েছে। এরইমধ্যে সম্পন্ন হয়েছে ভোটার হালনাগাদ থেকে শুরু ভোটকেন্দ্র ঠিক করার কাজও। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মোট ভোটার ১৮ লাখ ৭০ হাজার ৩৬৩ জন। পুরুষ ভোটার ১০ লাখ ৯ হাজার ৭০ জন। আর নারী ভোটার আট লাখ ৬১ হাজার ২৯৩ জন। ভোট কেন্দ্র ৮৭৩টি।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মোট ভোটার ২৩ লাখ ৪৯ হাজার ৩১৩ জন। এর মধ্যে ১২ লাখ ২৭ হাজার ৫৭১ জন পুরুষ ভোটার। নারী ভোটার ১১ লাখ ২১ হাজার ৭৪২ জন। ভোট কেন্দ্র ১০৮৭টি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ