ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সকালে ঢাকা উত্তরে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। পরে ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতি সৌধে যান ।
এরপর ‘সমস্যা চিহ্নিত, এবার সমাধান যাত্রা’ স্লোগান নিয়ে আনিসুল হক নির্বাচনী প্রচারনা শুরু করেন।
এ সময় রাজধানীকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনার কথা জানান আওয়ামী লীগ সমর্থিত মেয়র এ প্রার্থী।
এছাড়াও মেয়র প্রার্থী মাহী বি চৌধুরী, জুনায়েদ সাকী, ক্বাফি রতন রাজধানীর বিভিন্ন স্থানে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেন।
এদিকে, ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন যাত্রাবাড়ি মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।