নির্বাচন

রিট খারিজের বিরুদ্ধে আপিল করেছে মিন্টু

মিন্টু
মিন্টু

ঢাকা সিটি নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে করা রিট আবেদন খারিজের বিরুদ্ধে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু।

মঙ্গলবার দুপুরে তার আইনজীবীরা আবেদনটি চেম্বার আদালতে তুললে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। আগামী বৃহস্পতিবার এর ওপর শুনানি হবে।

মিন্টুর করা রিট আবেদন খারিজ করে হাইকোর্ট যে আদেশ দিয়েছে তা স্থগিতের আবেদন করা হয়েছে আপিল বিভাগে দেয়া আবেদনে। ২৮ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনে ঢাকা সিটি উত্তরের মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু।

তবে তাতে সমর্থক হিসেবে স্বাক্ষরকারী আব্দুর রাজ্জাক ঢাকা সিটির ভোটার না হওয়ায় প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ