নির্বাচিত হলে ঢাকাকে বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তোলারও প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। মঙ্গলবার প্রচার প্রচারণার শুরুতে সাংবাদিকদের এ কথা বলেন তিন।
বাবার মতো তিনিও নগরবাসীর উন্নয়নের জন্য সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে কাজ করতে চান। আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া নির্বাচনি প্রচার-প্রচারণার প্রথম দিনে তিনি এ কথা বলেন। তবে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস এখনো প্রচারণা শুরু করেননি।
সকালে, ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন যাত্রাবাড়ি মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।
এ সময় স্থানীয় অনেক নেতা-কর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে তিনি বলেন, তার বাবা যেভাবে ঢাকাবাসীর উন্নয়নের জন্য জীবন উৎসর্গ করেছেন নির্বাচিত হলে তিনিও ঢাকাবাসীর জন্য একইভাবে কাজ করবেন।
এদিকে, দক্ষিণে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসকে প্রচারণার শুরুর দিনেও মাঠে দেখা যায়নি।
অন্যদিকে, স্বতন্ত্র মেয়র প্রার্থী শাহীন খান নির্বাচনী প্রচারণায় নিরাপত্তা চেয়ে রির্টানিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন।
রাজনৈতিক ব্যক্তিকে নয়, নগরীর উন্নয়নের জন্য যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা।
যোগ্য ও সৎ প্রার্থীকেই নগরের দায়িত্বে দেখতে চান দক্ষিণ সিটি কপোরেশনের ভোটাররা। অপরিকল্পিত এ নগরী নানা পরিকল্পনায় বসবাসের জন্য সুন্দর নগরি হিসেবে গড়ে তুলতে পারবেন এমন প্রার্থীকে বেছে নিতেই আগ্রহী তারা।