নির্বাচন

সিটি নির্বাচন: আনিস-সাঈদকে সমর্থন নাগরিক প্রতিনিধিদের

আনিস-সাঈদ
আনিস-সাঈদ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত দুই মেয়র প্রার্থী আনিসুল হক ও সাঈদ খোকনকে সমর্থন জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক ঢাকা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নাগরিক প্রতিনিধিরা।

বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের পক্ষে কাজ করার কথা জানান তারা।

ঢাকা নাগরিক সমাজের ব্যানারে সংবাদ সম্মেলনে বক্তারা রাজধানীকে কোনো সন্ত্রাসীর হাতে তুলে দেয়া যাবে না উল্লেখ করে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিয়ে জয়ী করতে রাজধানীবাসীর প্রতি আহ্বান জানান।

নগর উন্নয়নে এ সময় বেশ কিছু দাবিও তুলে ধরেন তারা।

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ২৫১ পেশাজীবী সদস্য নিয়ে ঢাকা নাগরিক সমাজের ব্যানারে প্রচারণা চালানোর ঘোষণা দিয়েছেন নাগরিক প্রতিনিধিরা। এতে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক ও সাঈদ খোকনকে সমর্থন জানান তারা।

এসময় মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ও সন্ত্রাসীদের হাতে রাজধানীর দায়িত্ব তুলে দেয়া যাবে না বলে মন্তব্য করেন লেখক সৈয়দ শামসুল হক ও শিল্পী হাসান ইমাম।

সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে রাজধানীকে একটি সুন্দর শহরে পরিণত করতে ভবিষ্যত মেয়রদের প্রতি আহ্বানও জানান নাট্যকার রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

রাজধানীকে যানজটমুক্ত এবং ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দ্রুত শেষ করাসহ বেশ কিছু দাবিও জানান নাগরিক প্রতিনিধিরা। এছাড়া শিশুদের জন্য খেলার মাঠ, পার্ক, শিক্ষা ও দরিদ্রদের জন্য সুচিকিৎসা নিশ্চিত করার ওপরও জোর দেন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ