ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জনগণের সমর্থন নিয়ে ঢাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি সব মেয়র প্রার্থীদের।
বৃহস্পতিবার সকালেই রাজধানীর মালিবাগ, শান্তিবাগে নির্বাচনী প্রচারণায় নামেন ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস।
ধোলাইপাড়-শ্যামপুরে জনসংযোগ করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন।
উত্তরের প্রার্থীরাও পিছিয়ে নেই জনসংযোগে। সকালে মহাখালীতে জনসংযোগ করেন সিপিবি সমর্থিত ঢাকা উত্তরের মেয়র প্রার্থী কাফি রতন।
দুপুরে ছাত্রলীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী আনিসুল হক।
এদিকে, ঢাকা উত্তরের মেয়র প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বাতিল করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।
সকালে শুনানি শেষে কোনো আদেশই দেয়নি প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ সদস্যের বেঞ্চ।