নির্বাচন

পিন্টু- ববি- কবরীর মনোনয়নপত্র প্রত্যাহার

ববি-পিন্টু-কবরী
ববি-পিন্টু-কবরী

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণে বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু ও উত্তরে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ববি হাজ্জাজ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তারা।

এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদের ভোটের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ অভিনেত্রী সারাহ্ বেগম কবরী।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার বিকালে আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এ পদক্ষেপ নিয়েছেন বলে জানান তিনি।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এ পদক্ষেপ নিয়েছেন তিনি।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী সরাসরি কোনো নির্দেশ দেননি। কিন্তু হালকা করে বলেছেন। তিনি আমার চেয়ে অনেক অভিজ্ঞ, প্রাজ্ঞ, আরও অনেকদিন ধরে রাজনীতি করছেন। তাই তিনি কিছু একটা ভেবেই আমাকে বলেছেন…বুঝিয়েছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে ব্যবসায়ী আনিসুল হককে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ