নির্বাচন

আনিসুল হককে খোলা চিঠি

আনিসুল হক
আনিসুল হক

প্রচারণার তৃতীয় দিনে সরগরম হয়ে উঠছে রাজধানীর উত্তরাংশ। তবে প্রতীক না থাকায় এখনও পর্যন্ত নির্বাচনী প্রচারণা সেভাবে জমে উঠেনি। তাই ভোটারদের দ্বারে দ্বারে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি প্রতিশ্রুতি দিতে ব্যস্ত মেয়র প্রার্থীরা।

এদিকে, মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক ঢাকা গড়ে তোলার লক্ষে নাগরিক সমাজের প্রতিনিধিরা ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হককে সমর্থন জানিয়ে খোলা চিঠি দিয়েছেন। তবে এখন পর্যন্ত মাঠে দেখা যায়নি বিএনপি সমর্থিত কোনো প্রার্থীকে।

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আর আধুনিক ঢাকা গড়ার লক্ষে গতকাল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত দুই মেয়র প্রার্থী আনিসুল হক ও সাঈদ খোকনকে সমর্থন জানান ঢাকা নাগরিক সমাজ।

এর একদিন পরই বৃহস্পতিবার বিকেলে মানিক মিয়া এভিনিউয়ের সামনে এক কিলোমিটার কাপড়ের খোলা চিঠির মাধ্যমে ঢাকা উত্তরের প্রার্থী আনিসুল হককে সমর্থন জানায় ঢাকার নাগরিক সমাজ। ঢাকাকে কেমন দেখতে চান তা খোলা চিঠির মাধ্যমেই প্রকাশ করেন নিজেদের মতামত।

এসময় মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ও সন্ত্রাসীদের হাতে রাজধানীর দায়িত্ব তুলে দেয়া যাবে না বলে মন্তব্য করেন ঢাকা নাগরিক সমাজ সদস্য সচিব গোলাম কুদ্দুস।

সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে রাজধানীকে একটি সুন্দর শহরে পরিণত করতে আনিসুল হকের প্রতি আহ্বান জানান সাধারণ মানুষ।

এছাড়া শিশুদের জন্য খেলার মাঠ, পার্ক, শিক্ষা ও দরিদ্রদের জন্য সুচিকিৎসা নিশ্চিত করার ওপরও জোর দেন তারা।

এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনিসুল হকের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ছাত্রলীগ। এসময় নির্বাচনের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

সকাল থেকেই ঢাকা উত্তরের প্রার্থী আব্দুল্লাহ আল কাফী ভোটারদের কাছে যান। নিজের প্রতিশ্রুতি আর সকলের সহযোগিতা চান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ