নির্বাচন

চট্টগ্রাম সিটি নির্বাচন

মনজুর পেলেন ‘কমলা লেবু’, নাছির ‘হাতি’

নাসির+মনজুর আলম
নাসির+মনজুর আলম

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজম নাছির উদ্দিন ‘হাতি’ এবং বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম ‘কমলা লেবু’ প্রতীক বরাদ্দ পেয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন নগরীর মুসলিম হলে প্রতীক বরাদ্দ দেন।

এ সময় কমলালেবু প্রতীকটির জন্য বিএনপি সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলমের ও অপর প্রার্থী আবুল কালাম আজাদ দাবি করেন। পরে দাবি প্রত্যাহার করে নেন আবুল কালাম। এরপর হাতি প্রতীকের জন্য চার জন দাবীদার হওয়ায় লটারীতে জিতে নেন আজম নাসির উদ্দিন।

উৎসব মুখর পরিবেশে প্রতীক প্রাপ্তি নিয়ে অনুভূতি প্রকাশ করেন মেয়রপদ প্রার্থীরা।

এদিকে, প্রচারণার সময় আচরণবিধি লংঘন না করার ব্যাপারে প্রার্থীদের সতর্ক করে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের রিটানিং অফিসার মোহাম্মদ আবদুল বাতেন।

বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম জুমার নামাজ আদায়ের মধ্যে দিয়ে বন্দর নগরীর পতেঙ্গা এলাকার লালদিয়ার চর থেকে প্রচারণা শুরু করেন। আর, আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন নগরীর হালিশহরসহ নানা জায়গায় গণসংযোগ করেন।

৪১টি ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম সিটি করপোরেশন। এবার, নির্বাচনে মেয়র পদে লড়ছেন ১২জন, সাধারণ কাউন্সিলর পদে ২১৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ২৮ এপ্রিল সিটি নির্বাচনের ভোটকে সামনে রেখে শুক্রবার প্রতীক নিয়েই ভোটারদের দ্বারে যাবেন প্রার্থীরা। এবার চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ