নির্বাচন

সিটি করপোরেশন নির্বাচন

দক্ষিণে ‘ইলিশ’ পেলেন খোকন আর ‘মগ’ আব্বাসের

আব্বাস+খোকন
আব্বাস+খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন নির্বাচনী প্রতীক পেয়েছেন ‘ইলিশ’ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পেয়েছেন ‘মগ’। শুক্রবার সকাল ১০টা থেকে মহানগর নাট্য মঞ্চের কাজী বশির মিলনায়তনে নির্বাচন কমিশন বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

প্রতীক বরাদ্দের সময় মির্জা আব্বাস উপস্থিত ছিলেন না। নিজের প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাঈদ খোকন নিজের কর্মী-সমর্থকদের নিয়ে সেখান থেকে বেরিয়ে যান। তবে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস আবারো নির্বাচনে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন।

ঢাকা সিটি নির্বাচনে প্রচারণার চতুর্থ দিন। চৈত্রের খরতাপ উপেক্ষা করে, নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা কড়া নাড়ছেন ভোটারদের দ্বারে দ্বারে।

দুপুরে রাজধানীর মতিঝিল এজিবি কলোনি সংলগ্ন এলাকায় প্রচারণায় নামেন, ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। স্বামীর পক্ষে ভোট চাইলেন, দোয়াও চাইলেন। তবে তার শংকা কাটেনি নির্বাচনের পরিবেশ নিয়ে।

এদিকে, বিকেলে রাজধানীর লালবাগ এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন। পছন্দের প্রতীক ইলিশ নিয়ে নির্বাচন করে, প্রয়াত পিতা ঢাকার এক সময়কার মেয়র, মো. হানিফের পদাঙ্ক অনুসরণ করতে চান তিনি।

থেমে নেই অন্য প্রার্থীদের প্রচারণাও। ভোটারদের মন জয় করতে, তারাও চষে বেড়াচ্ছেন এগলি থেকে ওগলি।

দক্ষিণ সিটিতে মেয়র পদে মেয়র পদের ভোটযুদ্ধে ২০ জন টিকে রয়েছেন। তাদের মধ্যে আছেন আওয়ামী লীগ-সমর্থিত মোহাম্মদ সাঈদ (সাঈদ খোকন), বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম আসাদুজ্জামান (রিপন), সাবেক সাংসদ গোলাম মাওলা (রনি), জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ সাইফুদ্দিন প্রমুখ।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা ৩৮৬ জন ও সংরক্ষিত পদে ৯৫ জন। সাধারণ ওয়ার্ডে ২০১ ও সংরক্ষিত পদে ৪৯ জন প্রার্থিতা প্রত্যাহার করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ