নির্বাচন

সিটি নির্বাচন: সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত ১৯ এপ্রিল

কাজী রকিব উদ্দিন আহমদ
কাজী রকিব উদ্দিন আহমদ

আগামী ১৯ এপ্রিল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে করে নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ।

শনিবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি এ কথা বলেন।

এ সময় নির্বাচনী কাজে নিয়োজিত সকলকে দল-মত নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন সিইসি।

এছাড়া সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলারও আহ্বান জানিয়ে তিনি বলেন কারও যদি কোনো অভিযোগ থাকে তাহলে লিখিতভাবে তা উপস্থাপন করবেন।

এর আগে সকাল ১১টার দিকে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের পাশে হল টোয়েন্টিফোর মিলনায়তনে বৈঠক শুরু হয়। এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ।

বৈঠকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছির উদ্দীন ও বিএনপি সমর্থিত এম মনজুর আলমসহ অন্যান্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ