নির্বাচন

নগরপিতা নয়, বন্ধু হতে চাই: আনিসুল হক

আনিসুল হক
আনিসুল হক

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বলেন, 'আমি নগরপিতা নয়, নাগরিকদের বন্ধু হতে চাই।'

শনিবার রাজধানীর লোটাস কামাল টাওয়ারে আয়োজিত অনুষ্ঠানে দুটি পর্বে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে তিনি এ কথা বলেন।

তিনি ঢাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার সমাধানের উপায় তুলে ধরেন বলেন, ‘এবারের সমাধানযাত্রা’ হিসেবে সব চিহ্নিত করে সমাধান করা হবে।

আনিসুল হক বলেন, 'পরিচ্ছন্ন, সবুজ ও স্মার্ট ঢাকা শহর গড়ে তুলবো। নগরভবন দুর্নীতিমুক্ত হবে। এটি কোনো দলীয় কার্যালয় হবে না। নগরীতে পর্যাপ্ত গণপরিবহনের ব্যবস্থা করা হবে এবং নারীদের জন্য পৃথক পরিবহনের ব্যবস্থা থাকবে। বাসযোগ্য, আলোকিত ও মানবিক নগরী হিসেবে ঢাকাকে গড়ে তোলা হবে।

আনিসুল জানান, তিনি নির্বাচিত হলে তার দর্শন হবে ধনী-গরীব সকলের জন্য মানবিক ঢাকা শহর গড়ে তোলা।

তিনি বলেন, 'এখানে সব কিছুর ওপরে মানুষের অধিকার থাকবে সুরক্ষিত। শহরের প্রতি মালিকানা থাকবে নগরবাসীর।'

আনিসুল হক জানান, বিশেষ একটি ওয়েবসাইটে মোবাইল অ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের এলাকার সমস্যা তাকে জানাতে পারবেন। প্রতিকার চাইতে পারবেন। মেয়র হিসেবে নির্বাচিত হলে তিনি সেগুলো প্রকাশ করবেন ও সমস্যা সমাধানের চেষ্টা করবেন।

নির্বাচিত হলে বছরের মধ্যে ঢাকা উত্তর নাগরিক অধিকার সমৃদ্ধ সুনগরী হিসেবে গড়ে তোলা হবে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করে আনিসুল জানান, এজন্য বিদ্যুৎ, পানি, গ্যাসসহ নাগরিক অধিকার নিশ্চিতকারী সরকারি ৫৬টি প্রতিষ্ঠানের সঙ্গে সুসমন্বয় গড়ে তোলা হবে।

আইনি সীমাবদ্ধতার কথা স্বীকার করে আনিসুল হক বলেন, একজন মেয়র তার ব্যক্তিত্ব, নেতৃত্ব, পরিকল্পনা ও লক্ষ্য দিয়ে নগরে অনেক সমস্যার সমাধান করতে পারেন। এ ক্ষেত্রে টাকা বড় সমস্যা নয়।

এ মেয়র পদপ্রার্থী বলেন, ‘আমার লক্ষ্য নির্দিষ্ট, পরিকল্পনা স্বচ্ছ ও ভবিষ্যত উজ্জ্বল। জানি কীভাবে প্রতিকূলতা পরাস্ত করতে হয়। সম্ভাবনা কাজে লাগাতে হয়। জীবন থেকে অর্জিত সব অভিজ্ঞতা আমি সিটি করপোরেশনের উন্নয়নে কাজে লাগাতে চাই।’

সিটি করপোরেশন রাজনৈতিক পেশিশক্তি ও দুর্নীতির জায়গা। এর মধ্যে কাজ করা সম্ভব বলে মনে করেন কি-না সাংবাদিকরা জানতে চাইলে আনিসুল হক বলেন, দুর্নীতির সঙ্গে আমার চিরকালের শত্রুতা। এর সঙ্গে অতীতে আপস করিনি। ভবিষ্যতেও করব না। নির্বাচিত হলে সিটি করপোরেশনের সব সেবা পর্যায়ক্রমে দুর্নীতিমুক্ত হবে।

ইশতেহার ঘোষণার সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান, ঢাকা ১৪ আসনের এমপি আসলামুল হক আসলাম, সংরক্ষিত আসনের এমপি তারানা হালিম, বিজিএমইএ সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন, আনিসুল হকের সহধর্মিনী মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক প্রমুখ।

আনিসুল হক নির্বাচনী প্রতীক ‘টেবিল ঘড়ি’ পেয়েছেন। নির্বাচনে মেয়র পদের ভোটযুদ্ধে এখন লড়বেন ১৬ জন। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে উত্তরে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন সারাহ্ বেগম কবরী, ববি হাজ্জাজ ও মোস্তফা কামাল আজাদী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ