প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র-কাউন্সিলর প্রার্থীরা। উন্নয়ন আর সমস্যা সমাধানের নানা প্রতিশ্রুতিতে মন জয়ের চেষ্টা করছেন ভোটারদের। রোববার প্রচারণায় নামেন উত্তর ও দক্ষিণের প্রার্থীরা। প্রতিশ্রুতি দিলেন ঢাকাকে আন্তর্জাতিক মানের নগরী হিসেবে গড়ে তোলার।
সকালেই প্রচারণায় নামেন ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র প্রার্থীরা। উন্নয়ন আর নাগরিক সমস্যা সমাধানের নানা অঙ্গীকারে ভোটারদের মন জয়ের আপ্রাণ চেষ্টা সবার।
রাজধানীর খিলক্ষেত রেলগেট এলাকায় গণসংযোগ করেন ঢাকা উত্তরের বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল। ভোটারদের দোয়া চান তিনি। প্রতিশ্রুতি দেন ঢাকাকে আন্তর্জাতিক নগরীতে রুপান্তরের।
দক্ষিণে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা চালান তার স্ত্রী আফরোজা আব্বাস। মালিবাগ-সিদ্ধেশ্বরীতে প্রচারণা চালান তিনি।
এছাড়াও রাজাবাজারে প্রচারণায় নামেন উত্তরের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক।