পরিকল্পিত উন্নয়ন, সুযোগের সমতা এবং নিরাপদ ও দূষণমুক্ত আধুনিক ঢাকা গড়ার প্রত্যয় নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণে মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন।
রোববার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ৫টি লক্ষ্যকে অগ্রাধিকার দিয়ে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
এতে নগরীর যানজট নিরসন, দূষণমুক্ত নাব্য ও নিরাপদ বুড়িগঙ্গা গড়ে তোলা, নাগরিকদের প্রধান তিনটি সেবা নিশ্চিত করা এবং পরিচ্ছন্ন, দূষণমুক্ত মহানগরী গড়ে তোলাসহ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন খোকন।
সেইসঙ্গে নির্বাচিত হলে শিক্ষার সমসুযোগ তৈরি করাসহ, সিটি করপোরেশনে সেবাদানকারী সকল সংস্থাগুলোর মধ্যে সুষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: