নির্বাচন

প্রার্থীদের হয়রানি বন্ধে আইনশৃঙ্খলাবাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ, সিইসির

কাজী রকিবউদ্দিন আহমেদ
কাজী রকিবউদ্দিন আহমেদ

সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের যেন হয়রানি করা না হয় সে জন্য আইনশৃঙ্খলাবাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ।

রোববার দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা উত্তরের মেয়র প্রার্থী ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

রাজধানীতে ঢাকা উত্তরের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে এসব জানান সিইসি। আর প্রার্থীরা সবার জন্য সমান ক্ষেত্র তৈরি করতে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যারাই সমস্যা করবে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ।

সিটি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নিশ্চিত করবে বলেও এ সময় জানান সিইসি।

এসময় সবার জন্য সমান ক্ষেত্র তৈরি করতে কমিশনের প্রতি আহ্বান জানান মেয়র প্রার্থীরা।

তারা বলেন, পর্দার অন্তরালের পেশি শক্তির ব্যবহার এবং নির্বাচনকে কালো টাকার প্রভাবমুক্ত রাখতে হবে আর বিএনপির নেতাকর্মীদের জামিনেরও দাবি জানানো হয়।

এখনও পর্যন্ত আইন ভঙ্গের কোনো ঘটনা ঘটেনি উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, উৎসব মুখর পরিবেশে ভোটাররা যাতে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

ঢাকা উত্তরে এবার মেয়র পদে লড়ছেন ১৬ জন, কাউন্সিলর প্রার্থী ২৮০ জন এবং সংরক্ষিত আসনে ৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ