ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জনগণের সমর্থন নিয়ে ঢাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি সব মেয়র প্রার্থীদের।
সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে নির্বাচনী প্রচারণা চালান ঢাকা উত্তরে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। আর মিরপুরে গণসংযোগ করেন সিপিবি-বাসদ সমর্থিত প্রার্থী আব্দুল্লাহ আল কাফী।
এছাড়া ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের সমর্থনে শান্তিনগরে প্রচারণা চালায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। উন্নয়ন আর সমস্যা সমাধানের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা সবার।
এদিকে, রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে ঢাকা দক্ষিণের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: