নির্বাচন

ভোট গণনায় পর্যবেক্ষক-সাংবাদিকরা থাকবেন: সিইসি

সিইসি
সিইসি

পর্যবেক্ষক, সাংবাদিকদের উপস্থিতিতে কেন্দ্রেই ভোট গণনা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ।

সোমবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার বন্ধে সকলকে সহযোগিতার আহ্বান জানান সিইসি।

এ সময় ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সিইসি।

সিইসি বলেন, ঢাকা ও চট্টগ্রামের সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যেসব ব্যবস্থা নেয়া দরকার, এসব নেয়া হয়েছে।

নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে যারা ভুল তথ্য দিয়েছেন, তাদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না-এমনটা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভুল তথ্যদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মুখ চিনে কোনো ব্যবস্থা নেয়া হবে না।

কমিশন প্রার্থীদের তথ্য খতিয়ে দেখছে। নির্বাচন শেষ হওয়ার পরও যদি ভুল ধরা পড়লে তখনো ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ