আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন যথাযথ ও নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
সোমবার সকালে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে পোলিং এজেন্টদের এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ আশা ব্যক্ত করেন।
অতীতে বিএনপি-জামাত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার নামে দুঃশাসন চালিয়েছে আর বর্তমানে আওয়ামী লীগ সন্ত্রাস দমনের নামে গুম খুন করছে—এ অভিযোগ তিনি বলেন, এজন্য বিএনপি সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থী খুঁজে পাচ্ছে না।
তিনি বলেন, সিটি নির্বাচনের মধ্যে দিয়ে জাতীয় পার্টি আবার নতুন করে জনসেবা করার সুযোগ পাবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে।
প্রশিক্ষণে প্রায় দেড়শ পোলিং এজেন্ট অংশ নেন— ধারাবাহিকভাবে এ কর্মশালা চালিয়ে যাবে বলেও জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: