চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৭১৯টি ভোট কেন্দ্রের প্রতিটিতে কমপক্ষে ২২ থেকে ২৪ জন করে আনসার ও পুলিশ সদস্য থাকবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তা আবদুল বাতেন।
সোমবার দুপুরে সিটি নির্বাচনের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেলের এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রিটানিং কর্মকর্তা বলেন, আনসার ও পুলিশ সদস্য ছাড়াও র্যা ব, বিজিবি এবং ম্যাজিষ্ট্রেটের সমন্বয়ে গঠিত বেশ কয়েকটি দল নির্বাচনের দিন কাজ করবে। নির্বাচন কমিশন সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিলে সেনাবাহিনীও কাজ করবে বলে জানান এ কর্মকর্তা।
সভায় পুলিশ, র্যা ব, বিজিবি, ডিজিএফআইসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: