ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জনগণের সমর্থন নিয়ে ঢাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি সব মেয়র প্রার্থীদের।
সঙ্গলবার রাজধানীর শুক্রবাদ, হাতিরপুল এলাকায় গণসংযোগ করেন ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস। এ সময়, সত্যিকারের যোগ্য প্রার্থী নির্বাচন করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিদ আউয়াল এখনো প্রচারণা শুরু করেননি। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দুপুরে প্রচারণা করবেন জুনায়েদ সাকি। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে উন্নয়ন আর সমস্যা সমাধানের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা সবার।
এর আগে সকালে রাজধানীর মোহাম্মদপুরে নির্বাচনী প্রচারণা চালান ঢাকা উত্তরে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। এ সময়, সত্যিকারের যোগ্য প্রার্থী নির্বাচন করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
সিপিবি-বাসদ সমর্থিত প্রার্থী আব্দুল্লাহ আল কাফীও মিরপুরে গণসংযোগ চালান। এছাড়া ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের সমর্থনে শান্তিনগরে প্রচারণা চালায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।