সিটি নির্বাচনে যেসব প্রার্থী নির্দেশনা অমান্য করে নির্বাচনী মিছিল করবেন তাদের প্রার্থিতা বাতিল করবে নির্বাচন কমিশন। বুধবার দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ।
তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে কমিশন।
নির্বাচনী প্রচারণায় মাইকের ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, বিধি অনুযায়ী দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মাইকের প্রচারণা চালানোর বিধান আছে। এ ক্ষেত্রে প্রতি ওয়ার্ডে প্রচারণার জন্য একটি ও পথসভায় আরও একটি মাইক ব্যবহার করতে পারবেন প্রার্থীরা।
তবে কোনো প্রার্থী একাধিক মাইক ব্যবহার করে প্রচারণা চালালে অথবা সময়ের আগে মাইকে প্রচারণা শুরু করলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান কমিশনার শাহনেওয়াজ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: