নির্বাচনকে সামনে রেখে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। দিনরাত চলছে প্রচার-প্রচারণা, গনসংযোগ। প্রধান দুই মেয়ে প্রার্থী আজম নাছির উদ্দির ও এম মঞ্জুর আলম ছাড়াও বিভিন্ন প্রার্থীর যাচ্ছে ভোটারদের বাড়িবাড়ি। ভোট চাচ্ছেন তাদের সমর্থকরাও।
সিটি করপোরেশনের নির্বাচনী হাওয়ায় চট্টগ্রাম এখন উৎসবের নগরী। তফসিল ঘোষণার পর থেকে ধীরে ধীরে বাড়ছে এ উৎসবের মাত্রা।
কে হারবে, কে জিতবে- এ নিয়েই আলোচনায় সরগরম নগরীর অফিস-আদালত, দোকান-পাট। ভোটারদের মন জয় করতে কোমর বেঁধে মাঠে নেমেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তাদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন সংগঠন। প্রায় প্রতিদিনই চলছে সভা।
প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন স্বজনরাও। আগের মেয়রের ব্যর্থতাকে সামনে এনে ভোট চাচ্ছেন নাছির উদ্দিন।
অপরদিকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম সরাসরি কোনো অভিযোগ না করলেও সন্ত্রাসের আশঙ্কায় সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন দলের নেতারা।