ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণা। দিন-রাত প্রচারণায় ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। গণসংযোগের পাশাপাশি তারা প্রতিদিনই যোগ দিচ্ছেন মতবিনিময় সভায়।
শুক্রবার সকালে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির বন্দরনগরীর পাথরঘাটা ও ব্রিকফিল্ড এলাকায় গণসংযোগ করেন। দুর্গন্ধমুক্ত ও পরিচ্ছন্ন বন্দরনগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
আর বিএনপি সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলম নগরীর অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে আরো একবার সুযোগ চাইছেন ভোটারদের কাছে।
এদিকে, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম হালিশহর, মুনির নগর ও এর আশপাশের এলাকায় প্রচারণা চালান। তিনি প্রতীক কমলালেবু নিয়ে ট্রাকে করে এবং পায়ে হেটে ভোটারদের দ্বারে দ্বারে যান।
চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।