ঢাকা ও চট্টগ্রামের ৩ সিটি করপোরেশন নির্বাচনকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি অবাধ, সুষ্ঠ ও সহিংসতামুক্ত ভোট নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নিতে বাংলাদেশে সরকারের প্রতি আহ্বার জানিয়েছে দেশটি।
স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান ভারপ্রাপ্ত মুখপাত্র ম্যারি হার্ফ।
তিনি বলেন, নির্বাচনী প্রচারকালে কথা বলার ও সমবেত হওয়ার সুযোগ এবং ভোটের দিন অবাধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
তবে সব রাজনৈতিক দলের কাছ থেকে গণতান্ত্রিক রীতি-নীতি মেনে চলারও প্রত্যাশা করছে, যেখানে সহিংসতা ও ত্রাস সৃষ্টির কোন সুযোগ নেই বলেও মন্তব্য করেন ম্যারি হার্ফ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: