সিটি নির্বাচনকে কেন্দ্র করে পোস্টার, ব্যানার আর প্রচারণার নানা উপকরণে ছেয়ে গেছে গোটা চট্টগ্রাম বন্দরনগরী।
পাশাপাশি মাইকের আওয়াজে পাল্টে গেছে শহরের চিত্র। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচারণাও ততোই জমে উঠছে। প্রার্থীদের একে অন্যের বিরুদ্ধে পোস্টার-ব্যানার নষ্ট করার অভিযোগও তুলছেন।
চট্টগ্রাম নগরীতে এখন এমন কোনো জায়গা নেই যেখানে চোখে পড়বে না পোস্টার, ব্যানার কিংবা ফেস্টুন। সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ছবিসহ বর্ণিল পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে গোটা নগরী।
নির্বাচনী এ উত্তাপ উপভোগ করছেন নগরবাসীরা। যত্রতত্র পোস্টার-ব্যানার টানানোয় তারা বিরক্ত নন।
তবে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলমের পোস্টার তুলনামূলক কম দেখা যাচ্ছে।
নির্বাচন কমিশনের বেধে দেয়া ব্যয়সীমা যাতে ছাড়িয়ে না যায় সেজন্য ব্যাপকহারে পোস্টার-ব্যানার ব্যবহারে সতর্ক রয়েছেন অধিকাংশ প্রার্থী।