প্রচারণায় নেমে কাজে বাধা দেয়ার অভিযোগ এনেছেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। কামরাঙ্গীরচর, হাজারীবাগ এলাকায় সাঈদ খোকন ও গোপীবাগ এলাকায় মির্জা আব্বাসের পক্ষে আফরোজা আব্বাস নির্বাচনী প্রাচারণা চালান।
বিএনপি সমর্থীত প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে তার স্ত্রী আফরোজা আব্বাস প্রাচারণা চালান পুরান ঢাকার গোপীবাগ, টিকাটুলি ও দয়াগঞ্জ এলাকায় প্রচারণা চালান স্ত্রী আফরোজা আব্বাস। এসময় তিনি সব প্রার্থীদের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবি জানান।
এদিকে, ঢাকাবাসীর সেবা করার জন্য একবার সুযোগ চেয়ে নির্বাচনী প্রচারণায় চালিয়েছেন দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। বলেন, নির্বাচিত হলে ঢাকাকে একটি উন্নত ও আধুনিক নগরীতে রুপান্তর করা হবে।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের বাকী আর মাত্র ৯ দিন। শনিবার রাজধানীর হাজারীবাগ ও কামরাঙ্গীচর এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন। যানজট নিরসন ও পরিচ্ছন্ন ঢাকা গড়ে তোলাসহ সুষ্ঠু রাজনীতির ওপর জোর দেন তিনি।
এছাড়াও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দক্ষণের কাউন্সিলর প্রার্থীরাও।