নির্বাচন

আব্বাসের পক্ষে তার স্ত্রীর ১০ দফা ইশতেহার ঘোষণা

ইশতেহার ঘোষণা
ইশতেহার ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে বিশ্বমানের নিরাপদ ও পরিচ্ছন্ন ঢাকা গড়তে ১০ দফা ইশতেহার ঘোষণা করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। সোমবার জাতীয় প্রেসক্লাবে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন তিনি।

প্রাতিষ্ঠানিক সেবা, নাগরিক ঐতিহ্য, মূল্যবোধ, গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার সংরক্ষণের মাধ্যমে আদর্শ ও বিশ্বায়ন উপযোগী বাসযোগ্য ঢাকা গড়ার অঙ্গীকার করেন নির্বাচনী ইশতেহারে।

নির্বাচনে ঢাকাবাসীর ব্যাপক সাড়া পাচ্ছেন উল্লেখ করে আফরোজা বলেন, নিরাপত্তা ও সম্মান রক্ষায় রাজধানীবাসী তার সঙ্গেই থাকবেন।

নির্বাচনী প্রচারে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করে সেনা মোতায়েনের দাবি জানান আব্বাসের স্ত্রী।

একাই অনুষ্ঠানে আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ সরকারের কিছু পদক্ষেপের সমালোচনা করেন।

তিনি বলেন, সরকারের পায়ের নীচে মাটি নেই বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা।

দল সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারের সময় খালেদা জিয়াকেও সরকারি দলের নেতাকর্মীরা বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ