নির্বাচনে জয়ী হলে উত্তর সিটি করপোরেশনের ৩৬ ওয়ার্ডের সমস্যাগুলো প্রর্যায়ক্রমে সমাধান করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক।
উত্তর সিটি করপোরেশনে ৩৬টি ওয়ার্ডের ওপর চালানো জরিপের ভিত্তিতে ‘নাগরিক সমস্যা ও প্রত্যাশা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সোমবার প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে আয়োজিত প্রেসব্রিফিংএ বক্তব্য রাখেন তিনি।
আনিসুল হক বলেন, উত্তরের প্রত্যেকটি এলাকায় জরিপ চালিয়ে বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে। বেশ কয়েকটি কমিটি করে ওয়ার্ডভিত্তিক সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন এ মেয়র প্রার্থী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: