নির্বাচন

প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র প্রার্থীরা

আনিসুল হক
আনিসুল হক

নির্বাচনকে সামনে রেখে প্রচারে প্রার্থীদের ব্যস্ততা বাড়ছে প্রতিদিন। মঙ্গলবার সকাল থেকে চলছে বাড়ি-বাড়ি ঘুরে ভোট চাওয়া। নিজের জয়ের ব্যাপারে আশাবাদি ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।

দিনের কর্মসূচী অনুযায়ি রাজধানীর আজিমপুর এলাকায় প্রচারণায় নামেন সাঈদ খোকন। ঢাকাবাসির সেবা করার নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দারে দারে গিয়ে ভোট চাচ্ছেন তিনি।

একজন তরুণ প্রার্থী হিসেবে এলাকাবাসির ভোট পাওয়ার অধিকার তারই বলে মন্তব্য করেন খোকন।

আর মামলার কারণে নিজের নির্বাচনী প্রচারে অংশ নিতে পারছেন না বিএনপি সমর্থিত ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাস। তার পক্ষে ভোট চাইছেন স্ত্রী আফরোজা আব্বাস।

রাজধানীর জিগাতলা এলাকায় ভোট চাইতে যান আফরোজা। এ সময় নির্বাচনের প্রচার কাজে বাধা দেয়ার অভিযোগ করেন তিনি।

এদিকে, গুলশানের কালাচাঁদপুর এলাকায় প্রচারণায় গিয়ে গতকাল খালেদা জিয়ার উপর হামলার সমালোচনা করেন আওয়ামী লীগ সমর্থিত ঢাকা সিটি উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হক। এ ঘটনার তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

আর রাজধানীর আদাবর এলাকায় প্রচারণায় নেমে ঢাকা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির চারম অবনতি ঘটেছে বলে অভিযোগ করেন ঢাকা উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। সুষ্ঠ নির্বাচনের জন্য তা বড় বাধা বলেও মনে করেন তিনি।

এদিকে, রাজধানীর শ্যামলি, আদাবর এলাকায় নির্বাচনী প্রচারণায় গিয়ে ঢাকার মেহনতি মানুষের আকাঙ্খার পুরনের প্রতিশ্রুতি দেনে সিপিবি বাসাদ সমর্থিত ঢাকা উত্তরের মেয়র প্রার্থী কাফি রতন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ