নির্বাচন

নির্বাচনী প্রচারণায় মেয়র প্রার্থীরা

প্রচারণায় মেয়র প্রার্থীরা
প্রচারণায় মেয়র প্রার্থীরা

ঢাকা সিটি নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। প্রতিদিনের মতো বুধবার সকাল থেকেই নির্বাচনী প্রচারণায় নেমেছেন মেয়র প্রার্থীরা।

পুরান ঢাকার পাটুয়াটুলিতে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে প্রচারণা চালান স্ত্রী আফরোজা আব্বাস।

এদিকে, এখনো প্রচারের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি অভিযোগ করে নির্বাচনে সেনা বাহিনীকে ‘মেজিস্ট্রেসি পাওয়ার’ দেয়ার কথা বলেন তিনি।

রাজধানীর হাজারীবাগে সকালে মতিবিনিময় সভা করেন ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন।

এছাড়া পল্লবীতে প্রচারে নামেন উত্তরে আওয়ামীল লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক। এ সময় নির্বাচর্নী প্রচারের নামে ‘শোডাউন করা’ কতোটুকু আইনসম্মত তা বিবেচনা করতে খালেদা জিয়ার প্রতি আহ্বান তিনি।

বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল গণসংযোগ করেন মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ