গ্রিন মেগাসিটি ও ডিজিটাল চট্টগ্রাম গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে চট্টগ্রাম সিটি নির্বাচনে ইশতেহার ঘোষণা করলেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজম নাছির উদ্দীন।
বুধবার সকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম নাগরিক কমিটি আয়োজিত অনুষ্ঠানে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি।
আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরীর নির্বাচনী ইশতেহারে ছয় দফা কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে : খাল ও নালাগুলো পূর্বাবস্থায় ফিরিয়ে আনা, নগরীর আবর্জনা পরিস্কারে বোর্ড গঠন, নতুন খাল খনন, কর্ণফুলীর মুখে স্লুইস গেট নির্মাণ, কর্ণফুলীর চর খনন ও ১৯৯৫ সালে সিডিএ প্রণীত মাস্টার প্ল্যান বাস্তবায়ন।
এদিকে, সকালে নগরীর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের ধোনিরপুল এলাকা থেকে গণসংযোগ শুরু করেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: