নির্বাচন

ঢাকার উন্নয়নে কাজ করবো রাজনীতির জন্য নয়

আনিসুল হক
আনিসুল হক

রাজনীতির জন্য নয় ঢাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করলেন ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর উত্তরা, গুলশান, মিরপুরসহ বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা চালিয়ে তিনি এ কথা বলেন।

হাতে আছে নির্বাচনের আর মাত্র চার দিন। প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন সেইসঙ্গে বিনিমিয় করছেন কুশল বিনিময় ও পথসভা। আর নাগরিকদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।

সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কড়াই বস্তি এলাকার নির্বাচনী প্রচারণায় অংশ নেন আনিসুল হক।

সেখানে এরশাদ স্কুল মাঠে এক নির্বাচনী সভায় বলেন, শুধু প্রধানমন্ত্রী সমর্থন দিলেই নির্বাচনে পাস করা যাবে না, এর জন্য ভোটারদের সমর্থন ও ভোটও চান তিনি। নির্বাচিত হলে এলাকার কল্যাণে কাজ করারও প্রতিশ্রুতিও দেন তিনি।

এদিকে, দুপুরে গুলশান এলাকাতেও নির্বাচনী প্রচারণা চালান আওয়ামী লীগ সমর্থিত এই প্রার্থী। এসময় আধুনিক বিল্ডিংয়ে তৈরির মাধ্যমে নগরীকে আরো সুন্দর করারও প্রত্যয় ব্যক্ত করেন আনিসুল হক।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ