নির্বাচন

চট্টগ্রাম সিটি নির্বাচন: জোর প্রচারণায় প্রার্থীরা

নাছির উদ্দিন
নাছির উদ্দিন

শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রার্থীরা। দিনরাত বন্দরনগরীর বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন তারা। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন এবং বিএনপি সমর্থিত এম মঞ্জুর আলম ছাড়াও অন্য প্রার্থীরা জোর প্রচারণা চালাচ্ছেন।

প্রতিদিন বিভিন্ন এলাকায় একাধিক পথসভা, ঘরোয়া সভায় মিলিত হচ্ছেন মেয়র প্রার্থীরা।

শুক্রবার সকালে আ জ ম নাছির ইপিজেড এলাকায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর এক অনুষ্ঠানে যোগ দেন। পরে, তিনি ওই এলাকায় গণসংযোগ করেন।

এদিকে, বিএনপি সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলম প্রায় প্রতিদিনই বিএনপির সিনিয়র নেতা এবং ২০ দলীয় জোটের নেতাদের নিয়ে প্রচারণায় নামছেন। তিনি নগরীর উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার লক্ষ্যে তাকে আবারো নির্বাচিত করার আহ্বান জানান।

তার পক্ষে, ঢাকা থেকে বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতারা এসে চালাচ্ছেন প্রচারণা। কাল এবং পরশু শেষ ২ দিন প্রচারণা আরো জোরালো হবে বলে ধারণা করা হচ্ছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ