জয়ের ব্যাপারে আশাবাদী ঢাকা সিটি নির্বাচনের দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। শুক্রবার সকালে রাজধানীর আজিমপুরে নির্বাচনী প্রচারণার সময় এ কথা বলেন তিনি।
এদিকে, বিকেলে খিলগাঁও ম্যারাদিয়ায় পথসভা করেন সাঈদ খোকন। এ সময় তিনি তার বাবার মতো রাজধানীর সেবা করার প্রত্যয় ব্যক্ত করে জনগণের কাছে ভোট চান।
এর আগে, স্থানীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী সাঈদ খোকনের পক্ষে এই এলাকায় প্রচারণা চালান। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই প্রত্যাশা করেন তিনি।
এছাড়া সকাল থেকে নির্ধারিত সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় প্রচারণায় নামেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে স্ত্রী আফরোজা আব্বাসসহ অন্যান্য প্রার্থীরা। এসময় ঢাকাকে একটি আধুনিক এবং সবার জন্য বসবাসযোগ্য নগরী গোড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।