বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেননি বলে দাবি দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
শনিবার নয়াপল্টনে দলেন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে।
এর আগে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নোটিশ পাঠায় নির্বাচন কমিশন (ইসি)।
এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গাড়িবহর নিয়ে সিটি নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় সতর্ক করে ইসি।
এছাড়াও ভবিষ্যতে আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা না চালানোর জন্য অনুরোধ করা হয় নোটিশে।
এর আগে শুক্রবার রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাগড়ের খালেদার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয় কমিশন।
এদিকে, খালেদা জিয়া যেন গাড়িবহর নিয়ে আর নির্বাচনী প্রচারণায় না যেতে পারেন এ জন্য ডিএমপি কমিশনারকেও একটি নির্দেশনা দিবে নির্বাচন কমিশন বলেও জানা গেছে।