নির্বাচন

সিটি নির্বাচন: প্রচার-প্রচারণার শেষ দিন আজ

প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন আজ (রোববার)। তাই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোট চাইতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তারা। ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের জন্য প্রচারে নেমে ভোট চান ঢাকা-৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। বাড়ি বাড়ি গিয়ে, দোকানে দোকানে সাঈদ খোকনের জন্য ভোট চান তিনি।

যাত্রাবাড়ি এলাকায় প্রচারণা চালিয়ে নগরীর উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন সাঈদ খোকন।

মতিঝিল এলাকায় মির্জা আব্বাসের পক্ষে প্রচরাণা চালান তার স্ত্রী আফরোজা আব্বাস। নির্বাচন সুষ্ঠু করার জন্য সেনাবাহিনী মোতায়নের দাবি জানান তিনি।

আর যাত্রাবাড়িতে দক্ষিণের মেয়রপ্রার্থী সাঈদ খোকন ও মহাখালিতে প্রচারণা চালান উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হক। নগরীকে আরো সুন্দর করারও প্রত্যয় ব্যক্ত করে ভোট চান নগরবাসীর।

মালিবাগে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

শাহজাদপুর ও উত্তর বাড্ডায় প্রচারণা চালান উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আওয়াল।

এদিকে, শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। এলাকায় এলাকায় গিয়ে ভোট চাইছেন তারা।

আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজম নাছির ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলমসহ প্রতিটি প্রার্থী শহরের বিভিন্ন এলাকায় পথসভা, ঘরোয়া সভায় মিলিত হচ্ছেন। বন্দরনগীরর উন্নয়নে নানা রকম প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তারা।

তাদের পক্ষে ঢাকা থেকে আসা বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতারা গিয়ে প্রচারণা চালাচ্ছেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

৫৭টি জেলা পরিষদে নির্বাচন চলছে

আরআরএফ'র নতুন সভাপতি বাদল, সম্পাদক বাবলু

ইভিএমে ভোট জালিয়াতি হবে না, যাচাই করেই সিদ্ধান্ত: সিইসি

উপ-নির্বাচনে জামানত ২০ হাজার

জেলা পরিষদের ভোটার তালিকা প্রণয়নের নির্দেশ ইসির

ইভিএমে ত্রুটি আছে, দাবি সুজনের

সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম: ইসি

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন ১২ অক্টোবর

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ